বাংলাদেশের সর্বদক্ষিনে সাতক্ষীরা জেলার অর্ন্তগত শ্যামনগর উপজেলা ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নে সুন্দরবনের কোল ঘেষে অবহেলিত ও প্রত্যন্ত এলাকায় বিদ্যালয়টি অবস্থিত। মরহুম আলহাজ্ব আব্দুল ওহাব মোল্লা সাহেব স্বপ্ন দেখছিলেন এই অবহেলিত জনগোষ্ঠির মাঝে জ্ঞানের আলো ছড়াতে। তাই তিনি ইং ১৯৬৭সালে নিজ নামীয় জমি থেকে ১.০০ একর এবং তার আপন ভ্রাতা মরহুম জনাব আলহাজ্ব আব্দুল খালেক মোল্যা ১.০০একর মোট ২.০০ একর জমি দান করে উক্ত বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এবং বিদ্যালটির নামকরণ করেন আবাদচন্ডিপুর জুনিয়র স্কুল পরবর্তিতে এলাকার জনগোষ্ঠির মধ্যে লেখাপড়া শেখার আগ্রহ দেখে বিদ্যালটির স্তর উন্নয়েনর জন্য আগ্রহী হন।সে লক্ষ্যে তিনি শিক্ষা বিভাগের মাধ্যমে ইং ১৯৯৩সালে বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ে উন্নীত করেন এবং বিদ্যালয়টির নামকরণ করেন আবাদচন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি এই অবহেলিত জনগোষ্ঠির মাঝে আলোকবর্তিকা হিসাবে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে।