প্রতিষ্ঠান পরিচিতি
মাদ্রাসার নামঃ- বি.এস.ডি.এম দাখিল মাদ্রাসা
পোষ্টঃ-পাতড়াখোলা,উপজেলাঃশ্যামনগর,সাতক্ষীরা।
১।প্রতিষ্ঠান প্রধানের বাণীঃ-
”ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে”
আগামী দিনের জাতির কর্ণধার এই শিশুদের নির্ভূল শিক্ষা ও প্রশিক্ষণ দান একটা দ্বীনি দায়িত্ব।আর ঘুমন্ত শিশুর অন্তরের সুপ্ত প্রতিভার বিকাশ ও উন্নয়ন সাধনের এই মহান প্রয়াশে আমরা স্বেচ্ছায় ও স্বানন্দে শিক্ষাকতার এই মহান ব্রত গ্রহণ করেছি। এই জন্য পুর্ন সতর্কতা আবশ্যক। অন্যথায় ইহকালে ও পরকালে কঠোর জবাব দিহিতার সম্মুখীন হতে হবে।নিষ্প্রান কলকব্জা,যন্ত্র সামগ্রী ও নির্বোধ প্রাণী নিয়ে কাজ করা অপেক্ষা জীবন্ত চঞ্চল মানব শিশু নিয়ে কাজ করা খুবই কঠিন।যদি ও এ দায়িত্বে সমগ্র জাতী, সমাজ, রাষ্ট্র জড়িত, তবুও তা প্রত্যক্ষভাবে অর্পিত হয় পিতামাতা ও শিক্ষক মন্ডলির উপর।যে সকল সহায়ক শক্তি শিশুদের শিক্ষা দীক্ষার উপর প্রভাব বিস্তার করে (পরিবার,শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক পরিবেশ,ম্যানেজিং কমিটি ও রাষ্ট্র বা সরকার) তাদের পূর্ন মনোনিবেশ ছাড়া কাংখিত লক্ষ্যে পৌছানো সম্ভব নয়।
আল্লাহর শুকরিয়া বর্তমানে উক্ত বিষয়ে গুরুত্ব অনুভুত হতে শুরু করেছে। রাষ্ট্র বা সরকার এবং T Q I সহ বিভিন্ন সংস্থার সামষ্ঠিক প্রচেষ্টায় জনসাধারণ বা অভিভাবকগন ও এদিকে মনোযোগ দিচ্ছেন।আল্লাহ আমাদের সকলকে বুখারী শরীফের নিন্মোক্ত হাদীসটি যথাযথভাবে আমল করার তাওফীক দান করুন।
স্মরন রেখ তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল,আর প্রত্যেককেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।(বুখারী শরীফ)
প্রতিষ্ঠাণের ইতিহাসঃ-
বি.এস.ডি.এম (মোহাম্মাদীয়া) দাখিল মাদ্রাসাটি এলাকার কিছু ধর্মপ্রাণ ব্যক্তিদের সার্বিক সহযোগীতায় ১৯৭১ সালের পূর্বেই গ্রাম্য মক্তব হিসাবে চালু ছিল।পরবর্তী সময়ে এলাকাবাসীর আগ্রহে দাখিল একাডেমিক স্বীকৃতি লাভের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী এলাকার ধর্মপ্রাণ ব্যক্তিত্ব আলহাজ্জ মৌলভী মোঃ হাচিমুদ্দীন সরদার তার বসতভিটার একটী অংশ ১০০ শতক (এক একর) জমি মাদ্রাসার নামে রেজিষ্ট্রী ওয়াকফ নামা করার পর মাদরাসার অবকাঠামো তৈরীসহ অন্যান্য পদক্ষেপ গ্রহন করা হয়।প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠাতা শিক্ষক জনাব ক্বারী মোঃ আব্দুস সামাদ ও সমাজ সেবক মোঃ আব্দুর রহিম সরদার সাহেবের সার্বিক প্রচেষ্টায় ১৮/০৬/১৯৭৭ ইং তারিখে মাদরাসাটি দাখিল পর্যায়ে একাডেমিক স্বীকতি লাভ করে।
একাডেমীক তথ্য
শিক্ষকদের তথ্য
ছাত্রছাত্রীদের তথ্য
সকল ডাউনলোড
স্কুল অনুষ্ঠান










